Paragraph 23
ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন, “তুই কিছু খাবি?” ভক্তটির তখন বালকভাব। তিনি বিবাহ করেন নাই, বয়স ২৩।২৪ হবে। সর্বদাই ভাবরাজ্যে বাস করেন। ঠাকুরের কাছে কখনও একাকী, কখনও রামের সঙ্গে প্রায় আসেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাঁহার ভাবাবস্থা দেখিয়া তাঁহাকে স্নেহ করেন। তাঁহার পরমহংস অবস্থা—এ-কথা ঠাকুর মাঝে মাঝে বলেন। তাই তাঁহাকে গোপালের ন্যায় দেখিতেছেন।
In plain words
Seeing Nityagopal, the Master says, "Will you eat something?" The young devotee is in a childlike state at this time. He is unmarried, perhaps twenty-three or twenty-four years of age. He lives always in the realm of bhava. He comes to the Master often, sometimes alone, sometimes with Ram. Seeing his spiritual state, the Master is fond of him. "His is the state of a paramahamsa," the Master says now and then. And so he looks on him as on Gopala.