Paragraph 32

Paragraph 32

মাস্টার (স্বগত)—কি আশ্চর্য! এই ভক্তটির পরমহংস অবস্থা—ঠাকুর মাঝে মাঝে বলেন। এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইঁহার বিপদ সম্ভাবনা! সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন। মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা। এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারই বা কিরূপে হইবে? স্ত্রীলোকটি তো ভক্তিমতী। তবুও ভয়! এখন বুঝিলাম, শ্রীচৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন। মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন। কিন্তু হরিদাস যে সন্ন্যাসী। তাই মহাপ্রভু তাঁকে ত্যাগ করিলেন। কি শাসন! সন্ন্যাসীর কি কঠিন নিয়ম! আর এ-ভক্তটির উপর ঠাকুর শ্রীরামকৃষ্ণের কি ভালবাসা! পাছে উত্তরকালে তাঁহার কোন বিপদ হয়—তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন। ভক্তেরা অবাক্‌। “সাধু সাবধান”—ভক্তেরা এই মেঘগম্ভীরধ্বনি শুনিতেছেন।

In plain words

M., to himself: Wonderful! This young devotee is in the paramahamsa state, as the Master says now and then. Even in so high a state, he may still come to harm! What a hard rule the Master lays down for a holy man! If a holy man mixes freely with women, he may fall. Without so high an ideal, how will men ever be saved? The woman is devout, and still there is fear! Now I understand why Sri Chaitanya dealt so sternly with the younger Haridas. Haridas talked with a devout widow although the Great Master had forbidden it. But Haridas was a sannyasi, and so the Great Master cast him off. What a punishment! How severe the sannyasi's rule! And how the Master loves this young devotee! Lest some danger come to him later, he hastens to warn him beforehand. The devotees are amazed. "Look out, holy man!" They hear these words like the rumble of thunder in a deep cloud.