Paragraph 35
এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে ঘরের উত্তর-পূর্ব বারান্দায় আসিয়াছেন। ভক্তদের মধ্যে দক্ষিণেশ্বরবাসী একজন গৃহস্থও বসিয়া আছেন। তিনি গৃহে বেদান্ত-চর্চা করেন। ঠাকুরের সম্মুখে শ্রীযুক্ত কেদার চাটুজ্যের সঙ্গে তিনি শব্দব্রহ্ম সম্বন্ধে কথা কহিতেছেন।
In plain words
Sri Ramakrishna and the devotees have now come out onto the north-east verandah of his room. Among the devotees sits a householder from Dakshineswar who studies Vedanta at home. In front of the Master he is talking with Kedar Chatterji about the Word that is Brahman.