Paragraph 57
ঠাকুর কিয়ৎকাল বিশ্রাম করিয়া, নববস্ত্র পীতাম্বর পরিধান করিয়া ছোট খাটটিতে বসিলেন। পীতাম্বরধারী সেই আনন্দময় মহাপুরুষের জ্যোতির্ময় ভক্তচিত্তবিনোদন, অপরূপ রূপ ভক্তেরা দর্শন করিতেছেন। সেই দেবদুর্লভ, পবিত্র, মোহনমূর্তি দর্শন করিয়া নয়নের তৃপ্তি হইল না। ইচ্ছা, আরও দেখি, আরও দেখি; সেই রূপসাগরে মগ্ন হই।
In plain words
After resting a little, the Master put on a new cloth of yellow silk and took his seat on the small cot. The devotees are gazing at the wondrous form of that blissful great soul in yellow, radiant, delighting the hearts of devotees. Seeing that holy, enchanting form, which even the gods rarely see, their eyes are not satisfied. They want to see more, and more, and to drown in that sea of beauty.