Paragraph 61
আহারের পর ঠাকুর শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। ঘরে লোকের ভিড় বাড়িতেছে। বাহিরের বারান্দাগুলিও লোকে পরিপূর্ণ। ঘরের মধ্যে ভক্তেরা মেঝেতে বসিয়া আছেন ও ঠাকুরের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। কেদার, সুরেশ, রাম, মনোমোহন, গিরীন্দ্র, রাখাল, ভবনাথ, মাস্টার ইত্যাদি অনেকে ঘরে উপস্থিত। রাখালের বাপ আসিয়াছেন; তিনিও ওই ঘরে বসিয়া আছেন।
In plain words
After his meal Sri Ramakrishna is resting on the small cot. The crowd in the room is growing, and the verandahs outside too are full of people. In the room the devotees sit on the floor, their eyes fixed on the Master. Present in the room are Kedar and Suresh, Ram and Manomohan, Girindra, Rakhal, Bhavanath, M. and a good many more. Rakhal's father has come, and he too is sitting in that room.