Paragraph 74
শ্রীরামকৃষ্ণ (গোস্বামীর প্রতি)—আন্তরিক হলে সব ধর্মের ভিতর দিয়াই ঈশ্বরকে পাওয়া যায়। বৈষ্ণবেরাও ঈশ্বরকে পাবে, শাক্তরাও পাবে, বেদান্তবাদীরাও পাবে, ব্রহ্মজ্ঞানীরাও পাবে; আবার মুসলমান, খ্রীষ্টান, এরাও পাবে। আন্তরিক হলে সবাই পাবে। কেউ কেউ ঝগড়া করে বসে। তারা বলে, “আমাদের শ্রীকৃষ্ণকে না ভজলে কিছুই হবে না”; কি, “আমাদের মা-কালীকে না ভজলে কিছুই হবে না”; “আমাদের খ্রীষ্টান ধর্মকে না নিলে কিছুই হবে না।”
In plain words
Sri Ramakrishna, to the Goswami: If a man is sincere, he can reach God through any religion. Vaishnavas will reach Him, and Saktas, and Vedantists, and Brahmos; and Muslims and Christians too will reach Him. All will reach Him if they are sincere. Some people start quarrelling. They say, "Nothing will come of it unless you worship our Krishna," or, "Nothing will come of it unless you worship our Mother Kali," or, "Nothing will come of it unless you accept our Christian religion."