Paragraph 92
“এ-সব ছোকরারা নিত্যসিদ্ধের থাক। ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে, সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমাপাখির কথা আছে, সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখন আসে না। আকাশেই ডিম পাড়ে। ডিম পড়তে থাকে; কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে, পড়তে পড়তে ডিম ফুটে যায়। তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখ ফোটে। তখন সে দেখতে পায় যে, আমি মাটির উপর পড়ে যাব। মাটিতে পড়লেই মৃত্যু! মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচা দৌড়। একবারে উড়তে আরম্ভ করে দিল। যাতে মার কাছে পৌঁছতে পারে। এক লক্ষ্য মার কাছে যাওয়া।
In plain words
"These young boys are of the ever-perfect kind; knowledge of God is in them from birth. As soon as they are a little older they understand that once the world touches them there is no escape. The Vedas tell of the homa bird. That bird dwells in the sky alone and never alights on the ground; even its egg is laid up in the sky. The egg goes on falling; but so high does the bird live that the egg hatches as it falls. The chick comes out and goes on falling. Even then it is so high that as it falls its wings grow and its eyes open. Then it sees that it is going to fall to the earth, and that to touch the earth is death! No sooner does it see the earth than it makes straight for its mother: all at once it takes wing, so that it may reach her. Its one aim is to get back to its mother.