Paragraph 4
ফাল্গুনের কৃষ্ণা পঞ্চমী তিথি, বৃহস্পতিবার, ১৬ই চৈত্র; ইংরেজী ২৯শে মার্চ, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। মধ্যাহ্নে ভোজনের পর ভগবান শ্রীরামকৃষ্ণ কিঞ্চিৎ বিশ্রাম করিতেছেন। দক্ষিণেশ্বর-কালীবাড়ির সেই পূর্বপরিচিত ঘর। সম্মুখে পশ্চিমদিকে গঙ্গা। চৈত্র মাসের গঙ্গা। বেলা দুইটার সময় জোয়ার আসিতে আরম্ভ হইয়াছে। ভক্তেরা কেহ কেহ আসিয়াছেন। তন্মধ্যে ব্রাহ্মভক্ত শ্রীযুক্ত অমৃত ও মধুরকণ্ঠ শ্রীযুক্ত ত্রৈলোক্য, যিনি কেশবের ব্রাহ্মসমাজে ভগবল্লীলাগুণগান করিয়া আবালবৃদ্ধের কতবার মন হরণ করিয়াছেন।
In plain words
The day is the dark fifth of Phalgun, Thursday, the sixteenth of Chaitra: by the English reckoning the twenty-ninth of March, 1883. Bhagavan Sri Ramakrishna has eaten his midday meal and is taking a little rest. It is the same room at the Dakshineswar Kali temple that the reader already knows. In front of it, to the west, is the Ganges: the Ganges of the month of Chaitra. At two o'clock the tide has begun to come in. A few devotees have come, among them the Brahmo devotee Sri Amrita, and Sri Trailokya of the sweet voice, who has so often won the hearts of young and old alike by singing of God's play and glories in Keshab's Brahmo Samaj.