Paragraph 7
এই কথা বলিতে বলিতে ঠাকুর অদ্ভুতভাবে ভাবিত হইলেন। বুঝি দেখিতে লাগিলেন, সাক্ষাৎ নারায়ণ সম্মুখে রাখালরূপে বালকের দেহধারণ করে এসেছেন! এদিকে কামিনী-কাঞ্চনত্যাগী শুদ্ধাত্মা বালকভক্ত রাখাল, অপরদিকে ঈশ্বরপ্রেমে অহরহঃ মাতোয়ারা শ্রীরামকৃষ্ণের সেই প্রেমের চক্ষু—সহজেই বাৎসল্যভাবের উদয় হইল। তিনি সেই বালক রাখালকে বাৎসল্যভাবে দেখিতে লাগিলেন ও ‘গোবিন্দ’ ‘গোবিন্দ’ এই নাম প্রেমভরে উচ্চারণ করিতে লাগিলেন। শ্রীকৃষ্ণকে দেখিয়া যশোদার যে-ভাবের উদয় হইত এ বুঝি সেই ভাব! ভক্তেরা এই অদ্ভুত ব্যাপার দর্শন করিতেছেন, এমন সময়ে সব স্থির! ‘গোবিন্দ’ নাম করিতে করিতে ভক্তাবতার ঠাকুর শ্রীরামকৃষ্ণের সমাধি হইয়াছে। শরীর চিত্রার্পিতের ন্যায় স্থির! ইন্দ্রিয়গণ কাজে জবাব দিয়া যেন চলিয়া গিয়াছে! নাসিকাগ্রে দৃষ্টি স্থির। নিঃশ্বাস বহিছে, কি না বহিছে। শরীরমাত্র ইহলোকে পড়িয়া আছে! আত্মাপক্ষী বুঝি চিদাকাশে বিচরণ করিতেছে। এতক্ষণ যিনি সাক্ষাৎ মায়ের ন্যায় সন্তানের জন্য ব্যস্ত হইয়াছিলেন, তিনি এখন কোথায়? এই অদ্ভুত ভাবান্তরের নাম কি সমাধি?
In plain words
As he was saying this the Master passed into a wonderful mood. It seemed he had begun to see that Narayana Himself had come before him, taking on a boy's body as Rakhal! On this side was Rakhal, the boy devotee, pure of soul, who had renounced woman and gold; on the other, Sri Ramakrishna's eyes of love, drunk with God's love by night and by day: a parent's tender love rose of itself. He began to look on the boy Rakhal as a parent looks on a child, and to repeat the name "Govinda, Govinda" full of love. This, perhaps, was the very feeling that would rise in Yasoda at the sight of Sri Krishna! The devotees were watching this wonderful sight; at that moment all was still! As he repeated the name of Govinda, the Master, Sri Ramakrishna, God come as a devotee, had gone into samadhi. The body was still, like a figure in a painting! The senses seemed to have resigned their work and gone away! The gaze was fixed at the tip of the nose. The breath moved, or did not move. Only the body lay in this world! The bird of the soul, it seemed, was roaming in the sky of Consciousness. He who until now had been anxious for his child just like a mother, where is he now? Is this wonderful change of state what is called samadhi?