Paragraph 34
শ্রীরামকৃষ্ণ—হাঁ, আমার প্রায় একটু অহং থাকে। সোনার একটু কণা, সোনার চাপে যত ঘষ না কেন, তবু একটু কণা থেকে যায়। আর যেমন বড় আগুন আর তার একটা ফিনকি। বাহ্যজ্ঞান চলে যায়, কিন্তু প্রায় তিনি একটু ‘অহং’ রেখে দেন—বিলাসের জন্য! আমি তুমি থাকলে তবে আস্বাদন হয়। কখন কখন সে আমিটুকুও তিনি পুঁছে ফেলেন। এর নাম ‘জড়সমাধি’—নির্বিকল্পসমাধি। তখন কি অবস্থা মুখে বলা যায় না। নুনের পুতুল সমুদ্র মাপতে গিছিল, একটু নেমেই গলে গেল। ‘তদাকারকারিত’। তখন কে আর উপরে এসে সংবাদ দেবে, সমুদ্র কত গভীর!
In plain words
Sri Ramakrishna: Yes, a little ego usually remains in me. However much you rub a grain of gold on the goldsmith's stone, a little grain still remains. Or it is like a great fire and a single spark of it. Outward consciousness goes, but usually He keeps a little "I" for the sake of enjoyment! Only when there is "I" and "you" can there be tasting. Sometimes He wipes away even that little "I". That is called jada samadhi, nirvikalpa samadhi. What that state is cannot be told in words. A doll made of salt went to sound the ocean; no sooner had it gone down a little than it melted. "It took the form of That." Who is then to come up again and bring word how deep the ocean is!