Paragraph 6
আজ অমাবস্যা। শনিবার, ৭ই এপ্রিল, ১৮৮৩, ২৫শে চৈত্র। ঠাকুর সকালে বলরামের বাড়ি আসিয়া মধ্যাহ্নে সেবা করিয়াছেন। নরেন্দ্র, ভবনাথ, রাখাল ও আরও দু-একটি ভক্তকে নিমন্ত্রণ করিতে বলিয়াছিলেন। তাঁহারাও এখানে আহার করিয়াছেন। ঠাকুর বলরামকে বলিতেন—এদের খাইও, তাহলে অনেক সাধুদের খাওয়ানো হবে।
In plain words
Today is the new moon: Saturday, the twenty-fifth of Chaitra, the seventh of April, 1883. The Master came to Balaram's house in the morning and has had his midday meal here. He had asked Balaram to invite Narendra, Bhavanath, Rakhal and one or two other devotees, and they too have eaten here. The Master used to say to Balaram: "Feed these boys, and it will be as good as feeding many holy men."