Paragraph 58

Paragraph 58

“যেমন ভাব তেমনি লাভ। দুজন বন্ধু পথে যাচ্ছে। এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। একজন বন্ধু বললে, ‘এস ভাই, একটু ভাগবত শুনি।’ আর-একজন একটু উঁকি মেরে দেখলে। তারপর সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বড় বিরক্তি এল। সে আপনা-আপনি বলতে লাগল, ‘ধিক্‌ আমাকে! বন্ধু আমার হরি কথা শুনছে, আর আমি কোথায় পড়ে আছি!’ এদিকে যে ভাগবত শুনছে, তারও ধিক্কার হয়েছে। সে ভাবছে, ‘আমি কি বোকা! কি ব্যাড় ব্যাড় করে বকছে, আর আমি এখানে বসে আছি! বন্ধু আমার কেমন আমোদ-আহ্লাদ করছে।’ এরা যখন মরে গেল, যে ভাগবত শুনেছিল, তাকে যমদূত নিয়ে গেল; যে বেশ্যালয়ে গিছিল, তাকে বিষ্ণুদূত বৈকুণ্ঠে নিয়ে গেল।

In plain words

"As is a man's feeling, so is his gain. Two friends were going along the road. In one place the Bhagavata was being read. One friend said, 'Come, brother, let us listen to the Bhagavata a little.' The other just peeped in. Then he left that place and went to a house of ill fame. After a while there he felt great disgust. 'Shame on me!' he began to say to himself. 'There is my friend hearing of Hari, and here I lie!' Meanwhile the one who was listening to the Bhagavata had grown disgusted too. He was thinking: 'What a fool I am! This fellow drones on and on, and here I sit! What a good time my friend is having.' When the two died, Yama's messengers carried off the man who had sat through the Bhagavata, while Vishnu's messengers bore the one who had gone to the harlot's house to Vaikuntha.