Paragraph 104

Paragraph 104

শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ। ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধুসঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট। ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স ২৯/৩০। অধরের বন্ধু সারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্‌স্পেক্টর ছিলেন; পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন-ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনালাভ করিতে পারিতেছেন না। তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাঁহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে দেখিবার অনেকদিন হইতে ইচ্ছা ছিল।

In plain words

Sri Ramakrishna is in samadhi, sitting on his small cot, with the devotees seated all round. Sri Adhar Sen has come with a few friends. Adhar is a deputy magistrate; this is his second visit to the Master. He is twenty-nine or thirty. His friend Saradacharan is stricken with grief for his son. He was a deputy inspector of schools and is now pensioned, and even before that he used to practise spiritual disciplines. Since his eldest son died he can find no comfort at all. So Adhar, telling him of the Master, has brought him here. Adhar himself had long wanted to see the Master.