Paragraph 121

Paragraph 121

“তা শোক হবে না গা? আত্মজ! রাবণ বধ হল; লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখলেন। দেখেন যে, হাড়ের ভিতর এমন জায়গা নাই—যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম! তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই, যেখানে ছিদ্র না হয়েছে! তখন রাম বললেন, ভাই হাড়ের ভিতর যে-সব ছিদ্র দেখছ, ও বাণের জন্য নয়। শোকে তার হাড় জরজর হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন। হাড় বিদীর্ণ করেছে।

In plain words

"But how can one help grieving? One's own child! When Ravana was slain, Lakshmana ran and looked at his body. He saw that there was no place in his bones that was not pierced through. 'Rama,' he said, 'what power Your arrows have! There is not a spot on Ravana's body that they have not pierced!' Then Rama said: 'Brother, the holes you see in his bones were not made by arrows. Grief has riddled his bones. Those holes are the marks of grief. It has pierced right through his bones.'