Paragraph 19
শ্রীরামকৃষ্ণ (বৈদ্যনাথের প্রতি)—যা কিছু দেখছ, সবই তাঁর শক্তি। তাঁর শক্তি ব্যতিরেকে কারু কিছু করবার জো নাই। তবে একটি কথা আছে, তাঁর শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিল, “ঈশ্বর কি কারুকে বেশি শক্তি দিয়েছেন?” আমি বললুম, শক্তি কমবেশি যদি না দিয়ে থাকেন, তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিঙ বেরিয়েছে? তবে দাঁড়ালো যে, ঈশ্বর বিভুরূপে সর্বভূতে আছেন, কেবল শক্তিবিশেষ।
In plain words
Sri Ramakrishna, turning to Vaidyanath: All that you see is His power. Apart from it, nobody can do a thing. But there is one thing: His power is not the same in every place. Vidyasagar put it to me: "Has God given some men more power than others?" I told him, "If His power were not given in greater and lesser measure, what brings us here to look at you? Have two horns sprouted on your head?" The upshot is that God is present in every being as the One who pervades all, yet His power shows itself more in some.