Paragraph 28

Paragraph 28

শ্রীরামকৃষ্ণ— Thank you (সকলের হাস্য)। তোমার হবে! ঈশ্বরের কথা যদি কেউ বলে, লোকে বিশ্বাস করে না। যদি কোন মহাপুরুষ বলেন, আমি ঈশ্বরকে দেখেছি তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে, ও যদি ঈশ্বর দেখেছে, আমাদের দেখিয়ে দিক্‌। কিন্তু একদিনে কি নাড়ী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেকদিন ধরে ঘুরতে হয়; তখন কোন্‌টা কফের কোন্‌টা বায়ুর কোন্‌টা পিত্তের নাড়ী বলা যেতে পারে। যাদের নাড়ী দেখা ব্যবসা, তাদের সঙ্গ করতে হয়। (সকলের হাস্য)

In plain words

Sri Ramakrishna: "Thank you." Everyone laughed. "You will get there! When someone speaks of God, people do not believe him. Even if a great soul says, 'I have seen God,' ordinary people will not accept his word. They think, 'If he has seen God, let him show Him to us.' But can one learn to feel the pulse in a day? One has to go about with a physician for a long time; then one can tell which is the pulse of kapha, which of vayu and which of pitta. One has to keep company with those whose business is feeling pulses." Everyone laughed.