Paragraph 32

Paragraph 32

এইবার সংকীর্তন আরম্ভ হইবে। খোল বাজিতেছে। গোষ্ঠ খোল বাজাইতেছে। এখনও গান আরম্ভ হয় নাই। খোলের মধুর বাজনা, গৌরাঙ্গমণ্ডল ও তাঁহাদের নামসংকীর্তন কথা উদ্দীপন করে। ঠাকুর ভাবে মগ্ন হইতেছেন। মাঝে মাঝে খুলির দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিতেছেন, “আ মরি! আ মরি! আমার রোমাঞ্চ হচ্ছে।”

In plain words

Now the sankirtan is about to begin. The drum is playing; Goshtha is playing it. The singing has not yet begun. The sweet sound of the drum calls up Gauranga and his companions and their singing of the Name. The Master is passing into ecstasy. Now and then he glances at the drum and says, "Ah, how lovely! Ah, how lovely! My hair is standing on end."