Paragraph 53

Paragraph 53

রাত্রি প্রায় সাড়ে নয়টা। শ্রীশ্রীঅন্নপূর্ণা ঠাকুরদালান আলো করিয়া আছেন। সম্মুখে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তসঙ্গে দাঁড়াইয়া। সুরেন্দ্র, রাখাল, কেদার, মাস্টার, রাম, মনোমোহন ও অন্যান্য অনেক ভক্তেরা রহিয়াছেন। তাঁহারা সকলে ঠাকুরের সঙ্গে প্রসাদ পাইয়াছেন। সুরেন্দ্র সকলকে পরিতোষ করিয়া খাওয়াইয়াছেন। এইবার ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর-বাগানে প্রত্যাবর্তন করিবেন। ভক্তেরাও স্ব স্ব ধামে চলিয়া যাইবেন। সকলেই ঠাকুরদালানে আসিয়া সমবেত হইয়াছেন।

In plain words

It is about half past nine at night. Sri Sri Annapurna is lighting up the hall of worship. Before Her stands Sri Ramakrishna with the devotees: Surendra, Rakhal, Kedar, M., Ram, Manomohan and many other devotees. They have all taken prasad with the Master; Surendra has fed them all to their hearts' content. Now the Master will go back to the garden at Dakshineswar, and the devotees too will return to their homes. They have all gathered in the hall of worship.