Paragraph 3
ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীযুক্ত বেণী পালের সিঁথির বাগানে শুভাগমন করিয়াছেন। আজ সিঁথির ব্রাহ্মসমাজের ষাণ্মাসিক মহোৎসব। চৈত্র পূর্ণিমা (১০ই বৈশাখ, রবিবার), ২২শে এপ্রিল, ১৮৮৩ খ্রীষ্টাব্দ; বৈকাল বেলা। অনেক ব্রাহ্মভক্ত উপস্থিত; ভক্তেরা ঠাকুরকে ঘিরিয়া দক্ষিণের দালানে বসিলেন। সন্ধ্যার পর আদি সমাজের আচার্য শ্রীযুক্ত বেচারাম উপাসনা করিবেন।
In plain words
Sri Ramakrishna has come, in his grace, to Sri Beni Pal's garden at Sinthi. Today the Sinthi Brahmo Samaj keeps its half-yearly festival. It is Sunday afternoon, the tenth of Baisakh, the full moon of Chaitra, the twenty-second of April, 1883. Many Brahmo devotees are present, and they have sat down round the Master in the southern verandah. After dusk Sri Becharam, the acharya of the Adi Samaj, is to conduct the worship.