Paragraph 10
গ্রীষ্মকাল—আজ বুধবার (২০শে বৈশাখ), চৈত্র কৃষ্ণা দশমী তিথি। ২রা মে, ১৮৮৩ খ্রীষ্টাব্দ। ব্রাহ্মভক্তেরা অনেকে নিচের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনাগৃহে আসিয়া আসন গ্রহণ করিয়াছেন। তাঁহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ করিবামাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল, মাস্টার প্রভৃতিকে কহিতেছেন—
In plain words
It is summer: Wednesday, the twentieth of Baisakh, the dark tenth of Chaitra, the second of May, 1883. Many of the Brahmo devotees are walking about the great courtyard downstairs, or along the verandah. Sri Janaki Ghoshal and a few others have come into the hall and taken seats near Sri Ramakrishna, to hear him speak of God. As soon as he entered the room the Master had bowed before the altar. Having taken his seat, he says to Rakhal, M. and the others: