Paragraph 11
এইবার ঠাকুর নিজের ঘরের পশ্চিম বারান্দায় আসিয়া উপবিষ্ট হইয়াছেন। এখনও ভাবাবেশ রহিয়াছে। কাছে রাখাল, মাস্টার, নকুড় বৈষ্ণব প্রভৃতি। নকুড় বৈষ্ণবকে ঠাকুর ২৮/২৯ বৎসর ধরিয়া জানেন। যখন তিনি প্রথম কলিকাতায় আসিয়া ঝামাপুকুরে ছিলেন ও বাড়ি বাড়ি পূজা করিয়া বেড়াইতেন, তখন নকুড় বৈষ্ণবের দোকানে আসিয়া মাঝে মাঝে বসিতেন ও আনন্দ করিতেন। পেনেটীতে রাঘব পণ্ডিতের মহোৎসব উপলক্ষে নকুড় বাবাজী ইদানীং ঠাকুরকে প্রায় বর্ষে বর্ষে দর্শন করিতেন। নকুড় ভক্ত বৈষ্ণব, মাঝে মাঝে তিনিও মহোৎসব দিতেন। নকুড় মাস্টারের প্রতিবেশী। ঠাকুর ঝামাপুকুরে যখন ছিলেন, গোবিন্দ চাটুজ্যের বাড়িতে থাকিতেন। সেই পুরাতন বাটী নকুড় মাস্টারকে দেখাইয়াছিলেন।
In plain words
Now the Master has come and sat down on the west verandah of his room. He is still in an ecstatic mood. Near him are Rakhal, M., Nakur the Vaishnava and others. The Master has known Nakur the Vaishnava for twenty-eight or twenty-nine years. In his first days in Calcutta, when he stayed at Jhamapukur and went from house to house performing worship, the Master would sometimes come and sit in Nakur's shop and spend happy hours there. In recent years Nakur Babaji would see the Master almost every year at the festival of Raghav Pandit at Panihati. A Vaishnava devotee, Nakur would himself hold a festival now and then. He is M.'s neighbour. When the Master lived at Jhamapukur he stayed in Govinda Chatterji's house, and Nakur had shown M. that old house.