Paragraph 11

Paragraph 11

ঠাকুর হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। বুঝি দেখিতেছেন, ঈশ্বরই জীবজগৎ হইয়া রহিয়াছেন, ঈশ্বরই মানুষ হইয়া বেড়াইতেছেন। জগন্মাতাকে বলিতেছেন, “মা, একি দেখাচ্ছ! থাম; আবার কত কি! রাখাল-টাখালকে দিয়ে কি দেখাচ্ছ! রূপ-টুপ সব উড়ে গেল। তা মা, মানুষ তো কেবল খোলটা বই তো নয়। চৈতন্য তোমারই।

In plain words

Suddenly the Master is in ecstasy. It seems he is seeing that God alone has become the living beings and the world, that God alone is going about as man. He says to the Divine Mother, "Mother, what is this You are showing me! Stop; and how much more besides! What are You showing me through Rakhal and the like! Form and all has vanished. Well, Mother, man is nothing but a shell; the consciousness is Yours alone.