Paragraph 4

Paragraph 4

রামচন্দ্র ডাক্তারী শিক্ষা করিয়া ক্রমে মেডিক্যাল কলেজে সহকারী কেমিক্যাল একজামিনার হইয়াছিলেন ও Science Association-এ রসায়নশাস্ত্রের অধ্যাপক ছিলেন। তিনি স্বোপার্জিত অর্থে বাড়িটি নির্মাণ করিয়াছেন। এ-স্থানে ঠাকুর কয়েকবার শুভাগমন করিয়াছিলেন, তাই ভক্তদের কাছে এটি আজ মহাতীর্থস্থান। রামচন্দ্র শ্রীগুরুর করুণাবলে বিদ্যার সংসার করিতে চেষ্টা করিতেন। ঠাকুর দশমুখে রামের সুখ্যাতি করিতেন—বলিতেন, রাম বাড়িতে ভক্তদের স্থান দেয়, কত সেবা করে, তার বাড়ি ভক্তদের একটি আড্ডা। নিত্যগোপাল, লাটু, তারক (শিবানন্দ), রামচন্দ্রের একরকম বাড়ির লোক হইয়া গিয়াছিলেন। তাঁহার সহিত অনেকদিন একসঙ্গে বাস করিয়াছিলেন। আর বাড়িতে নারায়ণের নিত্য সেবা।

In plain words

Ramchandra had studied medicine and in time became assistant chemical examiner at the Medical College; he was also a teacher of chemistry at the Science Association. He built this house with money he had earned himself. The Master came here several times, and so it is today a great tirtha in the devotees' eyes. Through his guru's grace Ramchandra tried to lead the householder's life of vidya. The Master praised Ram to everyone. He would say, "Ram gives the devotees a place in his house and serves them so much; his house is a meeting place for devotees." Nityagopal, Latu and Tarak, that is, Sivananda, became almost members of Ramchandra's household and lived with him for a long time. And in the house Narayana is worshipped daily.