Paragraph 6

Paragraph 6

আজ রামের বাড়ি উৎসব! প্রভু আসিবেন। রাম শ্রীমদ্ভাগবত-কথামৃত তাঁহাকে শুনাইবার আয়োজন করিয়াছেন। ছোট উঠান কিন্তু তাহার ভিতরেই কত পরিপাটি। বেদী রচনা হইয়াছে, তাহার উপর কথকঠাকুর উপবিষ্ট। রাজা হরিশচন্দ্রের কথা হইতেছে, এমন সময় বলরাম ও অধরের বাড়ি হইয়া ঠাকুর আসিয়া উপস্থিত। রামচন্দ্র আগুয়ান হইয়া ঠাকুরের পদধূলি মস্তকে গ্রহণ করিলেন ও তাঁহার সঙ্গে সঙ্গে আসিয়া বেদীর সম্মুখে তাঁহার পূর্ব হইতে নির্দিষ্ট আসনে বসাইলেন। চতুর্দিকে ভক্তেরা। কাছে মাস্টার।

In plain words

Today there is a festival at Ram's house! The Lord is coming. Ram has arranged for him to hear the nectar of the Srimad Bhagavata. The courtyard is small, but how neatly it has all been done! A dais has been set up and the reciter sits on it. The story of King Harischandra is being told when the Master arrives, coming by way of Balaram's and Adhar's houses. Ramchandra goes forward to meet him, takes the dust of his feet on his head, and walking beside him brings him to the seat already set for him facing the dais. The devotees are all around; M. is near him.