Paragraph 8

Paragraph 8

রাজা হরিশচন্দ্রের কথা চলিতে লাগিল। বিশ্বামিত্র বলিলেন, “মহারাজ! আমাকে সসাগরা পৃথিবী দান করিয়াছ, অতএব ইহার ভিতর তোমার স্থান নাই। তবে কাশীধামে তুমি থাকিতে পার। সে মহাদেবের স্থান। চল, তোমাকে, তোমার সহধর্মিণী শৈব্যা ও তোমার পুত্র সহিত সেখানে পৌঁছাইয়া দিই। সেইখানে গিয়া তুমি দক্ষিণা যোগাড় করিয়া দিবে।” এই বলিয়া রাজাকে লইয়া ভগবান বিশ্বামিত্র কাশীধাম অভিমুখে যাত্রা করিলেন। কাশীতে পৌঁছিয়া সকলে বিশ্বেশ্বর-দর্শন করিলেন।

In plain words

The story of King Harischandra went on. Vishvamitra said, "Great King! You have given me the whole earth with its seas; so there is no place in it for you. But you may live in Kasi, for that is the place of Mahadeva. Come, I will take you there with Saivya your wife and your son. When you get there you will raise the fee and pay it." With these words the holy Vishvamitra set out for Kasi, taking the king with him. Reaching Kasi, they all visited Visvesvara, the Lord of the Universe.