Paragraph 13
শেষে বিশ্বামিত্রের আগমন, রোহিতাশ্বের জীবনদান, সকলের বিশ্বেশ্বর-দর্শন ও হরিশচন্দ্রের পুনরায় রাজ্যপ্রাপ্তি বর্ণনা করিয়া, কথকঠাকুর কথা সাঙ্গ করিলেন। ঠাকুর বেদীর সম্মুখে বসিয়া অনেকক্ষণ হরিকথা শ্রবণ করিলেন। কথা সাঙ্গ হইলে তিনি বাহিরের ঘরে গিয়া বসিলেন। চতুর্দিকে ভক্তমণ্ডলী, কথকঠাকুরও কাছে আসিয়া বসিলেন। ঠাকুর কথককে বলিতেছেন, “কিছু উদ্ধব-সংবাদ বল।”
In plain words
At the end the reciter told of Vishvamitra's coming, Rohitasva's return to life, their all visiting Visvesvara and Harischandra's regaining his kingdom, and so brought the story to its close. The Master sat facing the dais a long while, listening to the sacred tale. When it was over he went and sat in the outer room. The devotees were all round him, and the reciter too came and sat near. The Master said to him, "Tell us something of Uddhava's message."