Paragraph 15
কথক বলিলেন, যখন উদ্ধব শ্রীবৃন্দাবনে আগমন করিলেন, রাখালগণ ও ব্রজগোপিগণ তাঁহাকে দর্শন করিবার জন্য ব্যাকুল হইয়া ছুটিয়া আসিলেন। সকলেই জিজ্ঞাসা করিলেন, “শ্রীকৃষ্ণ কেমন আছেন। তিনি কি আমাদের ভুলে গেছেন? তিনি কি আমাদের নাম করেন?” এই বলিয়া কেহ কাঁদিতে লাগিলেন, কেহ কেহ তাঁহাকে লইয়া বৃন্দাবনের নানা স্থান দেখাইতে লাগিলেন ও বলিতে লাগিলেন, “এই স্থানে শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ করিয়াছিলেন, এখানে ধেনুকাসুর বধ, এখানে শকটাসুর বধ করিয়াছিলেন। এই মাঠে গরু চরাইতেন, এই যমুনাপুলিনে তিনি বিহার করিতেন। এখানে রাখালদের লইয়া ক্রীড়া করিতেন; এইসকল কুঞ্জে গোপীদের সহিত আলাপ করিতেন।” উদ্ধব বলিলেন, “আপনারা কৃষ্ণের জন্য অত কাতর হইতেছেন কেন? তিনি সর্বভূতে আছেন। তিনি সাক্ষাৎ ভগবান। তিনি ছাড়া কিছুই নাই।” গোপীরা বলিলেন, “আমরা ও-সব বুঝিতে পারি না। আমরা লেখাপড়া কিছুই জানি না। কেবল আমাদের বৃন্দাবনের কৃষ্ণকে জানি, যিনি এখানে নানা ক্রীড়া করিয়া গিয়াছেন।” উদ্ধব বলিলেন, “তিনি সাক্ষাৎ ভগবান, তাঁকে চিন্তা করিলে আর এ-সংসারে আসিতে হয় না, জীব মুক্ত হয়ে যায়।” গোপীরা বলিলেন, “আমরা মুক্তি—এ-সব কথা বুঝি না। আমরা আমাদের প্রাণের কৃষ্ণকে দেখিতে চাই।”
In plain words
The reciter said: On Uddhava's arrival in Vrindavan the herd-boys and the women of Vraja came running, eager to see him. They all asked, "Is Sri Krishna well? Has he forgotten us? Does he speak our names?" Saying this, some began to weep; some took him round to the different places of Vrindavan and said, "Here Sri Krishna held up Govardhan; here he slew the demon Dhenuka, and here the demon Sakata. In this field he grazed the cows, on this bank of the Jamuna he would play. Here he sported with the cowherd boys; in these groves he talked with the gopis." Uddhava said, "Why do you grieve so for Krishna? He is in all beings. He is God Himself. There is nothing but Him." The gopis said, "We do not understand all that. We know nothing of reading and writing. We know only the Krishna of our Vrindavan, who played here in so many ways and then went away." Uddhava said, "He is God Himself. If you think of Him, you need not come back into this world again; the soul becomes free." The gopis said, "Liberation and all such talk, we do not understand it. It is Krishna, the life of our lives, whom we long to see."