Paragraph 18

Paragraph 18

শ্রীরামকৃষ্ণ (কথকের প্রতি)—গোপীদের ভক্তি প্রেমাভক্তি; অব্যভিচারিণী ভক্তি, নিষ্ঠাভক্তি। ব্যভিচারিণী ভক্তি কাকে বলে জানো? জ্ঞানমিশ্রা ভক্তি। যেমন, কৃষ্ণই সব হয়েছেন। তিনিই পরব্রহ্ম, তিনিই রাম, তিনিই শিব, তিনিই শক্তি। কিন্তু ও জ্ঞানটুকু প্রেমাভক্তির সঙ্গে মিশ্রিত নাই। দ্বারকায় হনুমান এসে বললে, “সীতা-রাম দেখব।” ঠাকুর রুক্মিণীকে বললেন, “তুমি সীতা হয়ে বস, তা না হলে হনুমানের কাছে রক্ষা নাই।” পাণ্ডবেরা যখন রাজসূয় যজ্ঞ করেন, তখন যত রাজা সব যুধিষ্ঠিরকে সিংহাসনে বসিয়ে প্রণাম করতে লাগল। বিভীষণ বললেন, “আমি এক নারায়ণকে প্রণাম করব, আর কারুকে করব না।” তখন ঠাকুর নিজে যুধিষ্ঠিরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করতে লাগলেন। তবে বিভীষণ রাজমুকুটসুদ্ধ সাষ্টাঙ্গ হয়ে যুধিষ্ঠিরকে প্রণাম করে।

In plain words

Sri Ramakrishna, to the reciter: The gopis' devotion is prema-bhakti, loving devotion; it is devotion that never strays, single-minded devotion. Do you know what straying devotion is? Devotion mixed with knowledge: as when one knows that it is Krishna who has become all, that He is Parabrahman, that Rama, Siva and Sakti are all He. But in loving devotion that bit of knowledge has no place. Hanuman came to Dvaraka asking to see Sita and Rama. The Lord said to Rukmini, "You sit there as Sita, or there'll be no saving us from Hanuman!" When the Pandavas performed the Rajasuya sacrifice, all the kings set Yudhishthira on the throne and bowed down before him. Vibhishana said, "I bow to Narayana alone, and to no one else." Then the Lord Himself bowed to Yudhishthira, falling flat on the ground. Only then did Vibhishana, crown and all, prostrate himself full length before Yudhishthira.