Paragraph 26

Paragraph 26

“যে লোকটি বললে, ‘আমরা মারা গেলুম’, সে জানে না যে ঈশ্বর রক্ষাকর্তা আছেন। যে বললে, ‘এস, আমরা ঈশ্বরকে ডাকি’, সে জ্ঞানী; তার বোধ আছে যে, ঈশ্বর সৃষ্টি-স্থিতি-প্রলয় সব করছেন। আর যে বললে, ‘তাঁকে কষ্ট দিয়ে কি হবে, এস, গাছে উঠি,’ তার ভিতরে প্রেম জন্মেছে, ভালবাসা জন্মেছে। তা প্রেমের স্বভাবই এই—আপনাকে বড় মনে করে, আর প্রেমের পাত্রকে ছোট মনে করে। পাছে তার কষ্ট হয়। কেবল এই ইচ্ছা যে, যাকে সে ভালবাসে তার পায়ে কাঁটাটি পর্যন্ত না ফোটে।”

In plain words

"The man who said, 'We're done for', does not know that God is there to protect us. The one who said, 'Come, let us call on God', is a jnani; he knows that God does everything, creating, preserving and destroying. And in the one who said, 'Why trouble Him? Let's climb the tree', prema has been born, love has been born. That is the very nature of love: it thinks itself big and the one it loves small, lest he come to any harm. Its only wish is that not so much as a thorn should prick the feet of the one it loves."