Paragraph 22

Paragraph 22

শ্রীরামকৃষ্ণ—হাজরা আবার শিক্ষা দেয়, তুমি কেন ছোকরাদের জন্য অত ভাব? গাড়ি করে বলরামের বাড়ি যাচ্ছি, এমন সময় পথে মহা ভাবনা হল। বললুম “মা, হাজরা বলে, নরেন্দ্র আর সব ছোকরাদের জন্য আমি অত ভাবি কেন; সে বলে, ঈশ্বরচিন্তা ছেড়ে এ-সব ছোকরাদের জন্য চিন্তা করছ কেন?” এই কথা বলতে বলতে একেবারে দেখালে যে, তিনিই মানুষ হয়েছেন। শুদ্ধ আধারে স্পষ্ট প্রকাশ হন। সেইরূপ দর্শন করে যখন সমাধি একটু ভাঙল, হাজরার উপর রাগ করতে লাগলুম। বললুম, শালা আমার মন খারাপ করে দিছল। আবার ভাবলুম, সে বেচারীরই বা দোষ কি, সে জানবে কেমন করে?

In plain words

Sri Ramakrishna: And Hazra presumes to instruct me: "Why all this concern for the young lads?" On the way to Balaram's house in the carriage I fell into great anxiety. I said, "Mother, Hazra asks why I think so much about Narendra and all the other boys. he says, why do you leave off thinking of God and think of these boys?" As I was saying this, all at once She showed me that it is He who has become man. He shows Himself clearly in a pure vessel. After that vision, as the samadhi eased a little, anger against Hazra rose in me. I said, the rascal upset my mind. Then again I thought, what is the poor fellow's fault? How is he to know?