Paragraph 24

Paragraph 24

“আমি এদের জানি, সাক্ষাৎ নারায়ণ। নরেন্দ্রের সঙ্গে প্রথম দেখা হল। দেখলুম, দেহবুদ্ধি নাই। একটু বুকে হাত দিতেই বাহ্যশূন্য হয়ে গেল। হুঁশ হলে বলে উঠল, ‘ওগো, তুমি আমার কি করলে? আমার যে মা-বাপ আছে!’ যদু মল্লিকের বাড়িতেও ঠিক ওইরকম হয়েছিল। ক্রমে তাকে দেখবার জন্য ব্যাকুলতা বাড়তে লাগল, প্রাণ আটু-পাটু করতে লাগল। তখন ভোলানাথকে বললুম, হ্যাঁগা, আমার মন এমন হচ্ছে কেন? নরেন্দ্র বলে একটি কায়েতের ছেলে, তার জন্য এমন হচ্ছে কেন? ভোলানাথ বললে, ‘এর মানে ভারতে আছে। সমাধিস্থ লোকের মন যখন নিচে আসে, সত্ত্বগুণী লোকের সঙ্গে বিলাস করে। সত্ত্বগুণী লোক দেখলে তবে তার মন ঠাণ্ডা হয়।’ এই কথা শুনে তবে আমার মনের শান্তি হল। মাঝে মাঝে নরেন্দ্রকে দেখব বলে বসে বসে কাঁদতুম।”

In plain words

"I know these boys are Narayana Himself. I had my first meeting with Narendra. I saw he had no consciousness of the body. The moment I touched his chest lightly, he lost all outward consciousness. When he came to, he burst out, 'Oh, what are you doing to me? My parents are still living!' The very same thing had happened at Jadu Mallick's house too. Little by little my longing to see him grew, and my heart was in torment. Then I said to Bholanath, 'Look here, why is my mind like this? Why should it be like this for a kayastha boy called Narendra?' Bholanath said, 'The meaning of it is in the Mahabharata. When the mind of a man in samadhi comes down, it takes delight in people of sattva. Only when he sees a sattvic person is his mind at rest.' Hearing this, I was at peace. Sometimes I would sit and weep, longing to see Narendra."