Paragraph 27
শ্রীরামকৃষ্ণ—উঃ, কি অবস্থাই গেছে! প্রথম যখন এই অবস্থা হল দিনরাত কোথা দিয়ে যেত, বলতে পারি না। সকলে বললে, পাগল হল। তাই তো এরা বিবাহ দিলে উন্মাদ অবস্থা;—প্রথম চিন্তা হল, পরিবারও এইরূপ থাকবে, খাবে-দাবে। শ্বশুরবাড়ি গেলুম, সেখানে খুব সংকীর্তন। নফর, দিগম্বর বাঁড়ুজ্যের বাপ এরা এল! খুব সংকীর্তন। এক-একবার ভাবতুম, কি হবে। আবার বলতুম, মা, দেশের জমিদার যদি আদর করে, তাহলে বুঝব সত্য। তারাও সেধে এসে কথা কইত।
In plain words
Sri Ramakrishna: Oh, what a state I passed through! When this state first came, I couldn't tell you how the days and nights went by. Everyone said I had gone mad. That is why they married me off, in my state of madness. My first thought was that my wife too would live like this, eating and drinking. I went to my father-in-law's house, and there was a great sankirtan there. Nafar, Digambar Banerji's father and others came! A great sankirtan. Now and then I would wonder what was going to happen. Then again I would say, "Mother, if the landlords of the village make much of me, I shall know it is true." And they too would come to me unasked and talk with me.