Paragraph 42

Paragraph 42

আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিতেছেন। গাঢ় নিদ্রা নয়, তন্দ্রার ন্যায়। শ্রীযুক্ত মণিলাল মল্লিক (পুরাতন ব্রহ্মজ্ঞানী) আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন ও আসন গ্রহণ করিলেন। ঠাকুর তখনও শুইয়া আছেন। মণিলাল এক-একটি কথা কহিতেছেন। ঠাকুরের অর্ধনিদ্রা অর্ধজাগরণ অবস্থা। এক-একবার উত্তর দিতেছেন।

In plain words

After the meal the Master is resting a little: not deep sleep, but a kind of doze. Sri Manilal Mallick, an old Brahmo, comes, makes his pranam and sits. The Master still lies on his bed. Manilal puts in a word from time to time. The Master is half asleep, half awake, and answers now and then.