Paragraph 51

Paragraph 51

শ্রীরামকৃষ্ণ (মাস্টারের প্রতি)—কেউ কেউ মনে করে, আমার বুঝি জ্ঞানভক্তি হবে না, আমি বুঝি বদ্ধজীব। গুরুর কৃপা হলে কিছুই ভয় নাই। একটা ছাগলের পালে বাঘ পড়েছিল। লাফ দিতে গিয়ে, বাঘের প্রসব হয়ে ছানা হয়ে গেল। বাঘটা মরে গেল, ছানাটি ছাগলের সঙ্গে মানুষ হতে লাগল। তারাও ঘাস খায়, বাঘের ছানাও ঘাস খায়। তারাও “ভ্যা ভ্যা” করে, সেও “ভ্যা ভ্যা” করে। ক্রমে ছানাটা খুব বড় হল। একদিন ওই ছাগলের পালে আর-একটা বাঘ এসে পড়ল। সে ঘাসখেকো বাঘটাকে দেখে অবাক্‌! তখন দৌড়ে এসে তাকে ধরলে। সেটাও “ভ্যা ভ্যা” করতে লাগল। তাকে টেনে হিঁচড়ে জলের কাছে নিয়ে গেল। বললে, “দেখ, জলের ভিতর তোর মুখ দেখ— ঠিক আমার মতো দেখ। আর এই নে খানিকটা মাংস—এইটে খা।” এই বলে তাকে জোর করে খাওয়াতে লাগল। সে কোন মতে খাবে না—“ভ্যা ভ্যা” করছিল। রক্তের আস্বাদ পেয়ে খেতে আরম্ভ করলে। নূতন বাঘটা বললে, “এখন বুঝিছিস, আমিও যা তুইও তা; এখন আয়, আমার সঙ্গে বনে চলে আয়।”

In plain words

Sri Ramakrishna, to M.: Some people think, "I shall never have knowledge or devotion; I am a bound soul." If the guru's grace comes, there is nothing at all to fear. A tiger once fell upon a flock of goats. In the leap she dropped a cub. She died, and the cub was brought up with the goats. They ate grass, and the cub ate grass too. They bleated, and he bleated too. In time the cub grew very big. One day another tiger fell upon the flock. He was astonished to see that grass-eating tiger! He ran up and seized him. The other began to bleat. The new tiger dragged him to the water and said, "See your face here in the water: it's exactly like mine. And here, take this bit of meat; eat it." With that he began forcing it down him. He would not eat it on any account; he kept bleating. Getting the taste of blood, he began to eat. The new tiger said, "Now you understand: what I am, you are too. Now come away with me into the forest."