Paragraph 55
“এক জেলে রাত্রে এক বাগানে জাল ফেলে মাছ চুরি করছিল। গৃহস্থ জানতে পেরে, তাকে লোকজন দিয়ে ঘিরে ফেললে। মশাল-টশাল নিয়ে চোরকে খুঁজতে এল। এদিকে জেলেটা খানিকটা ছাই মেখে, একটা গাছতলায় সাধু হয়ে বসে আছে। ওরা অনেক খুঁজে দেখে, জেলে-টেলে কেউ নেই, কেবল গাছতলায় একটি সাধু ভস্মমাখা ধ্যানস্থ। পরদিন পাড়ায় খবর হল, একজন ভারী সাধু ওদের বাগানে এসেছে। এই যত লোক ফল ফুল সন্দেশ মিষ্টান্ন দিয়ে সাধুকে প্রণাম করতে এল। অনেক টাকা-পয়সাও সাধুর সামনে পড়তে লাগল। জেলেটা ভাবল কি আশ্চর্য। আমি সত্যকার সাধু নই, তবু আমার উপর লোকের এত ভক্তি। তবে সত্যকার সাধু হলে নিশ্চয়ই ভগবানকে পাব, সন্দেহ নাই।
In plain words
"A fisherman was stealing fish one night, casting his net in a garden pond. The owner came to know of it and had the place surrounded by his men. They came with torches to search for the thief. Meanwhile the fisherman had smeared himself with ashes and sat down under a tree as a holy man. They searched everywhere and found no fisherman or anyone else, only a holy man under a tree, covered in ashes and deep in meditation. Next day the word went round the neighbourhood that a great sadhu had come to the garden. People came in crowds to bow to him with fruit, flowers, sandesh and sweets. Many coins too began to fall before him. The fisherman thought, how wonderful! I am not a real sadhu, and yet people have such devotion for me. If I became a real sadhu I would surely reach God; there is no doubt of it.