Paragraph 57
একজন ভক্ত ভাবিতেছেন, সংসার অনিত্য? জেলেটি তো সংসার ত্যাগ করে গেল। তবে যারা সংসারে আছে, তাদের কি হবে? তাদের কি ত্যাগ করতে হবে? শ্রীরামকৃষ্ণ অহেতুক কৃপাসিন্ধু—অমনি বলিতেছেন, “যদি কেরানিকে জেলে দেয়, সে জেল খাটে বটে, কিন্তু যখন জেল থেকে তাকে ছেড়ে দেয়, তখন সে কি রাস্তায় এসে ধেই ধেই করে নেচে নেচে বেড়াবে? সে আবার কেরানিগিরি জুটিয়ে লেয়, সেই আগেকার কাজই করে। গুরুর কৃপায় জ্ঞানলাভের পরেও সংসারে জীবন্মুক্ত হয়ে থাকা যায়।”
In plain words
A devotee is thinking: the world is passing? The fisherman, after all, gave up the world. What then of the people who live in the world? Are they to renounce it? At once Sri Ramakrishna, the ocean of grace that asks no reason, says, "Suppose a clerk is put in prison. He serves his sentence, yes; but when he is let out, does he go dancing and capering about the streets? He finds himself another clerk's job and does the same work as before. Even after gaining knowledge through the guru's grace one can live in the world, free while still in the body."