Paragraph 15
“একজন চাষার বেশি বয়সে একটি ছেলে হয়েছিল। ছেলেটিকে খুব যত্ন করে। ছেলেটি ক্রমে বড় হল। একদিন চাষা ক্ষেতে কাজ করছে, এমন সময় একজন এসে খবর দিলে যে, ছেলেটির ভারী অসুখ। ছেলে যায় যায়। বাড়িতে এসে দেখে, ছেলে মারা গেছে। পরিবার খুব কাঁদছে, কিন্তু চাষার চক্ষে একটুও জল নাই। পরিবার প্রতিবেশীদের কাছে তাই আরও দুঃখ করতে লাগল যে, এমন ছেলেটি গেল এঁর চক্ষে একটু জল পর্যন্ত নাই। অনেকক্ষণ পরে চাষা পরিবারকে সম্বোধন করে বললে, ‘কেন কাঁদছি না জানো? আমি কাল স্বপন দেখেছিলুম যে, রাজা হয়েছি, আর সাত ছেলের বাপ হয়েছি। স্বপনে দেখলুম যে, ছেলেগুলি রূপে গুণে সুন্দর। ক্রমে বড় হল বিদ্যা ধর্ম উপার্জন কল্লে। এমন সময় আমার ঘুম ভেঙে গেল; এখন ভাবছি যে, তোমার ওই এক ছেলের জন্য কাঁদব, কি আমার সাত ছেলের জন্য কাঁদব।’ জ্ঞানীদের মতে স্বপন অবস্থাও যেমন সত্য, জাগা অবস্থাও তেমনি সত্য।
In plain words
"A farmer had a son late in life, and he took great care of the boy. In time the son grew up. One day the farmer was working in the field when someone came and told him his son was very ill, about to die. Reaching home he found the child had died. The wife was in floods of tears, yet there was not a tear in the farmer's eyes. So she lamented all the more to the neighbours that such a son had gone, and there was not so much as a tear in his eyes. After a long while the farmer turned to his wife and said, 'Do you know why I'm not weeping? Last night I dreamt that I had become a king and was the father of seven sons. In the dream I saw that the boys were handsome and good. They grew up and gained learning and virtue. Just then I woke up. Now I'm wondering: am I to weep for this one son of yours, or for my seven?' To the jnanis, the dream state is as real as the waking state.