Paragraph 19
শ্রীরামকৃষ্ণ—যার যা কর্ম, তার ফল সে পাবে। কিন্তু ঈশ্বরের ইচ্ছায় সে সাধুর দেহত্যাগ হল। কবিরাজেরা বোতলের ভিতর মকরধ্বজ তৈয়ার করে। চারিদিকে মাটি দিয়ে আগুনে ফেলে রাখে। বোতলের ভিতর যে-সোনা আছে, সেই সোনা আগুনের তাতে আরও অন্য জিনিসের সঙ্গে মিশে মকরধ্বজ হয়। তখন কবিরাজ বোতলটি লয়ে আস্তে আস্তে ভেঙে, ভিতরের মকরধ্বজ রেখে দেয়। তখন বোতল থাকলেই বা কি, আর গেলেই বা কি? তেমনি লোকে ভাবে সাধুকে মেরে ফেললে, কিন্তু হয়তো তার জিনিস তৈয়ার হয়ে গিছল। ভগবানলাভের পর শরীর থাকলেই বা কি আর গেলেই বা কি?
In plain words
Sri Ramakrishna: Each will reap the fruit of whatever he does. But it was by God's will that the sadhu gave up his body. The kavirajes make makaradhvaja in a bottle. They coat it with clay and set it in the fire. The gold within, in the heat of the fire, mixes with other things and becomes makaradhvaja. Then the kaviraj takes the bottle, breaks it gently, and puts by the makaradhvaja that was inside. After that, what does it matter whether the bottle stays or goes? Just so, people think the sadhu was killed, but perhaps the thing in him had already been made. Once God is attained, what does it matter whether the body stays or goes?