Paragraph 27

Paragraph 27

আজ মঙ্গলবার অমাবস্যা। সন্ধ্যা হইল। ঠাকুরবাড়িতে আরতি হইতেছে। দ্বাদশ শিবমন্দিরে, রাধাকান্তের মন্দিরে ও ভবতারিণীর মন্দিরে শঙ্খ-ঘণ্টাদির মঙ্গল বাজনা হইতেছে। আরতি সমাপ্ত হইলে কিয়ৎক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘর হইতে দক্ষিণের বারান্দায় আসিয়া বসিলেন। চতুর্দিকে নিবিড় আঁধার, কেবল ঠাকুরবাড়িতে স্থানে স্থানে দীপ জ্বলিতেছে। ভাগীরথীবক্ষে আকাশের কালো ছায়া পড়িয়াছে। অমাবস্যা, ঠাকুর সহজেই ভাবময়; আজ ভাব ঘনীভূত হইয়াছে। শ্রীমুখে মাঝে মাঝে প্রণব উচ্চারণ ও মার নাম করিতেছেন। গ্রীষ্মকাল ঘরের ভিতর বড় গরম। তাই বারান্দায় আসিয়াছেন। একজন ভক্ত একটি মছলন্দের মাদুর দিয়াছেন। সেইটি বারান্দায় পাতা হইল। ঠাকুরের অহর্নিশ মার চিন্তা; শুইয়া শুইয়া মণির সঙ্গে ফিসফিস করিয়া কথা কহিতেছেন।

In plain words

Today is Tuesday, the new moon. Dusk has fallen. Arati is being performed in the temple garden. From the twelve Siva shrines and the shrines of Radhakanta and Bhavatarini come the auspicious sounds of conch and bell. A while after the arati is over, Sri Ramakrishna leaves his room and sits down on the south verandah. All around is thick darkness; only in the temple garden lamps burn here and there. The black shadow of the sky lies on the bosom of the Bhagirathi. On the new moon the Master is easily filled with ecstasy; today the mood has deepened. Now and then he utters Om, or the Mother's name. It is summer and very hot inside the room, so he has come out on the verandah. A devotee has given him a mat of fine masland reed, and it has been spread on the verandah. Night and day the Master's mind is on the Mother; lying down, he is talking in whispers with Mani.