Paragraph 35
শ্রীরামকৃষ্ণ—না। লীলাও সত্য। আর দেখ, যখন আসবে, তখন হাতে করে একটু কিছু আনবে। নিজে বলতে নাই, অভিমান হয়। অধর সেনকেও বলি, এক পয়সার কিছু নিয়ে এস। ভবনাথকে বলি, একপয়সার পান আনিস। ভবনাথের কেমন ভক্তি দেখেছ? নরেন্দ্র, ভবনাথ—যেমন নরনারী। ভবনাথ নরেন্দ্রের অনুগত। নরেন্দ্রকে গাড়ি করে এনো। কিছু খাবার আনবে। এতে খুব ভাল হয়।
In plain words
Sri Ramakrishna: No. The Lila too is real. And look here: when you come, bring a little something in your hand. One shouldn't say this oneself; it makes one proud. I tell Adhar Sen too to bring a pice worth of something. I tell Bhavanath to bring a pice worth of betel leaf. Have you seen what devotion Bhavanath has? Narendra and Bhavanath are like man and woman; Bhavanath follows Narendra. Bring Narendra in a carriage. Bring something to eat. That will be very good.