Paragraph 26
একজন ভক্ত নূতন উড়ানি গায়ে দিয়া আসিয়াছেন। রাখালের বালক স্বভাব, কাঁচি এনে তাঁর চাদরের ছিলা কাটিতে যাইতেছেন। ঠাকুর বলিলেন, “কেন কাটছিস? থাক না, শালের মতো বেশ দেখাচ্ছে। হাঁগা, এর কত দাম?” তখন বিলাতী চাদরের দাম কম ছিল। ভক্তটি বলিলেন, একটাকা ছয় আনা জোড়া। ঠাকুর বলিলেন, “বল কি গো! জোড়া! এক টাকা ছয় আনা জোড়া!”
In plain words
A devotee has come wearing a new shawl. Rakhal, boy that he is, fetches a pair of scissors and is going to cut off the threads at its edge. The Master says, "Why are you cutting them? Leave them; it looks nice, like a shawl. Well, how much did it cost?" English cloths were cheap in those days. The devotee says it is one rupee six annas the pair. The Master says, "What! The pair! One rupee six annas for a pair!"