Paragraph 59

Paragraph 59

“যিনিই ব্রহ্ম তিনিই আদ্যাশক্তি। একজন রাজা বলেছিল যে, আমায় এককথায় জ্ঞান দিতে হবে। যোগী বললে, আচ্ছা তুমি এককথাতেই জ্ঞান পাবে। খানিকক্ষণ পরে রাজার কাছে হঠাৎ একজন যাদুকর এসে উপস্থিত। রাজা দেখলে, সে এসে কেবল দুটো আঙুল ঘুরাচ্ছে, আর বলছে, ‘রাজা, এই দেখ, এই দেখ।’ রাজা অবাক্‌ হয়ে দেখছে। খানিকক্ষণ পরে দেখে দুটো আঙুল একটা আঙুল হয়ে গেছে। যাদুকর একটা আঙুল ঘোরাতে ঘোরাতে বলছে, ‘রাজা এই দেখ, রাজা এই দেখ।’ অর্থাৎ ব্রহ্ম আর আদ্যাশক্তি প্রথম দুটা বোধ হয়। কিন্তু ব্রহ্মজ্ঞান হলে আর দুটা থাকে না! অভেদ! এক! যে একের দুই নাই। অদ্বৈতম্‌।”

In plain words

"That which is Brahman is the Primal Power. Once a king demanded knowledge, and in one word. 'Very well,' the yogi answered, 'one word it shall be.' A little while after, a magician suddenly turned up before the king. The king saw that all he did was twirl two fingers, saying, 'Look, O King, look!' The king watched in amazement. After a while he saw that the two fingers had become one. The magician twirled the one finger, saying, 'Look, O King, look!' That is to say, at first Brahman and the Primal Power seem to be two. But when the knowledge of Brahman comes, there are no longer two. They are not different! One! The One that has no second. Advaitam, the non-dual."