Paragraph 17

Paragraph 17

শ্রীরামকৃষ্ণ (ভক্তদের প্রতি)—কি জানো, সংসার করলে মনের বাজে খরচ হয়ে পড়ে। এই বাজে খরচ হওয়ার দরুন মনের যা ক্ষতি হয়,—সে ক্ষতি আবার পূরণ হয়, যদি কেউ সন্ন্যাস করে। বাপ প্রথম জন্ম দেন, তারপরে দ্বিতীয় জন্ম উপনয়নের সময়। আর-একবার জন্ম হয় সন্ন্যাসের সময়। কামিনী ও কাঞ্চন এই দুটি বিঘ্ন। মেয়েমানুষে আসক্তি ঈশ্বরের পথ থেকে বিমুখ করে দেয়। কিসে পতন হয়, পুরুষ জানতে পারে না। যখন কেল্লায় যাচ্ছি, একটুও বুঝতে পারি নাই যে, গড়ানে রাস্তা দিয়ে যাচ্ছি। কেল্লার ভিতর গাড়ি পৌঁছুলে দেখতে পেলুম, কত নিচে এসেছি। আহা, পুরুষদের বুঝতে দেয় না! কাপ্তেন বলে, আমার স্ত্রী জ্ঞানী! ভূতে যাকে পায়, সে জানে না যে, ভূতে পেয়েছে। সে বলে, বেশ আছি! (সকলে নিস্তব্ধ)

In plain words

Sri Ramakrishna, to the devotees: "You know, if one lives the worldly life, the mind gets frittered away. The loss the mind suffers from this frittering is made good again if one takes sannyas. The father gives the first birth; then comes the second birth, at the sacred-thread ceremony. And there is one more birth, at the time of sannyas. 'Woman and gold' are the two obstacles. Attachment to woman turns a man away from the path to God. A man cannot tell what brings him down. When I was going to the Fort I didn't notice in the least that I was going down a sloping road. When the carriage reached inside the Fort, I saw how far down I had come. Ah, men are not allowed to see it! Captain says, 'My wife is a jnani!' The man whom a ghost possesses doesn't know he is possessed. He says, 'I'm quite well!'" Everyone was silent.