Paragraph 27
“ব্যাসদেব যমুনা পার হবেন, গোপীরা এসে উপস্থিত। গোপীরাও পার হবে, কিন্তু খেয়া মিলছে না। গোপীরা বললে, ঠাকুর! এখন কি হবে? ব্যাসদেব বললেন, আচ্ছা, তোদের পার করে দিচ্ছি, কিন্তু আমার বড় খিদে পেয়েছে, কিছু আছে? গোপীদের কাছে দুধ, ক্ষীর, নবনী অনেক ছিল, সমস্ত ভক্ষণ করলেন। গোপীরা বললে, ঠাকুর পারের কি হল। ব্যাসদেব তখন তীরে গিয়ে দাঁড়ালেন; বললেন, হে যমুনে, যদি আজ কিছু খেয়ে না থাকি, তোমার জল দুভাগ হয়ে যাবে, আর আমরা সব সেই পথ দিয়ে পার হয়ে যাব। বলতে না বলতে জল দুধারে সরে গেল। গোপীরা অবাক্; ভাবতে লাগল—উনি এইমাত্র এত খেলেন, আবার বলছেন, ‘যদি আমি কিছু খেয়ে না থাকি?’
In plain words
"Vyasadeva was going to cross the Jamuna, and the gopis came there. They too wanted to cross, but no ferry was to be had. The gopis said, 'Master, what are we to do now?' Vyasadeva said, 'All right, I'll get you across; but I'm very hungry. Have you anything?' The gopis had plenty of milk, thickened milk and fresh butter, and he ate it all. The gopis said, 'Master, what about the crossing?' Then Vyasadeva went and stood on the bank and said, 'O Jamuna, if I have eaten nothing today, let your waters part in two, and we shall all cross by that path.' The words were hardly out of his mouth when the water drew back on either side. The gopis were astonished. They began to think, 'He has just eaten all that, and he says, "If I have eaten nothing?"'