Paragraph 32
“ ‘আমিই সেই’ ‘আমি শুদ্ধ আত্মা’—এটি জ্ঞানীদের মত। ভক্তেরা বলে, এ-সব ভগবানের ঐশ্বর্য। ঐশ্বর্য না থাকলে ধনীকে কে জানতে পারত? তবে সাধকের ভক্তি দেখে তিনি যখন বলবেন, ‘আমিও যা, তুইও তা’ তখন এক কথা। রাজা বসে আছেন, খানসামা যদি রাজার আসনে গিয়ে বসে, আর বলে, ‘রাজা তুমিও যা, আমিও তা’ লোকে পাগল বলবে। তবে খানসামার সেবাতে সন্তুষ্ট হয়ে রাজা একদিন বলেন, ‘ওরে, তুই আমার কাছে বোস, ওতে দোষ নাই; তুইও যা, আমিও তা!’ তখন যদি সে গিয়ে বসে, তাতে দোষ হয় না। সামান্য জীবেরা যদি বলে, ‘আমি সেই’ সেটা ভাল না। জলেরই তরঙ্গ; তরঙ্গের কি জল হয়?
In plain words
"'I am He', 'I am the pure Self': this is the jnanis' view. Devotees say all these are God's riches. Without riches, who would know the rich man? But when, seeing the devotion of the aspirant, He Himself says, 'What I am, you are too', that is another matter. The king is seated; if the servant goes and sits on the king's throne and says, 'King, what you are, I am too', people will call him mad. But if one day the king, pleased with the servant's service, says, 'Come, sit by me; there's no harm in it; what you are, I am too!', then if he goes and sits there, there is no harm. If ordinary people say, 'I am He', that is not good. The waves are the water's own; is the water the waves'?