Paragraph 41

Paragraph 41

“তিনি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন। কোনখানে একটা প্রদীপ জ্বলছে, কোনখানে একটা মশাল জ্বলছে। বিদ্যাসাগরের এক কথায় তাকে চিনেছি, কতদূর বুদ্ধির দৌড়! যখন বললুম শক্তিবিশেষ, তখন বিদ্যাসাগর বললে, মহাশয়, তবে কি তিনি কারুকে বেশি, কারুকে কম শক্তি দিয়েছেন? আমি অমনি বললুম, তা দিয়েছেন বইকি। শক্তি কম বেশি না হলে তোমার নাম এত হবে কেন? তোমার বিদ্যা, তোমার দয়া—এই সব শুনে তো আমরা এসেছি। তোমার তো দুটো শিং বেরোয় নাই! বিদ্যাসাগরের এত বিদ্যা, এত নাম, কিন্তু এমন কাঁচা কথা বলে ফেললে, ‘তিনি কি কারুকে বেশি শক্তি, কারুকে কম শক্তি দিয়েছেন?’ কি জান, জালে প্রথম প্রথম বড় বড় মাছ পড়ে—রুই, কাতলা। তারপর জেলেরা পাঁকটা পা দিয়ে ঘেঁটে দেয়, তখন চুনোপুঁটি, পাঁকাল এই সব মাছ বেরোয়—একটু দেখতে দেখতে ধরা পড়ে। ঈশ্বরকে না জানলে ক্রমশঃ ভিতরের চুনোপুঁটি বেড়িয়ে পড়ে। শুধু পণ্ডিত হলে কি হবে?”

In plain words

"To one He has given more power, to another less. In one place a lamp burns, in another a torch. From one word of Vidyasagar's I knew him: how far his intellect could run! When I spoke of differences of power, Vidyasagar said, 'Sir, then has He given some more power and some less?' At once I said, 'Of course He has. If power weren't more and less, why should you be so famous? We came here because we heard of your learning and your compassion. You haven't grown two horns!' Vidyasagar, with all his learning and all his fame, let slip so childish a question: 'Has He given some more power and some less?' You know, at first big fish fall into the net, rohu and katla. Then the fishermen stir the mud with their feet, and out come the small fry and the mud-fish; in a little while they are caught. If one does not know God, by degrees the small fry inside come out. What's the good of being merely a pandit?"