Paragraph 11

Paragraph 11

পেনেটীর মহোৎসবক্ষেত্রে গাড়ি পৌঁছিবামাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক্‌ হইলেন—ঠাকুর গাড়িতে এই আনন্দ করিতেছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন! তাঁহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে, নবদ্বীপ গোস্বামীর সংকীর্তনের দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। পাছে পড়িয়া যান শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাঁহাকে অতি যত্নে ধারণ করিতেছেন। আর চতুর্দিকের ভক্তেরা হরিধ্বনি করিয়া তাঁহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্য ঠেলাঠেলি করিতেছেন।

In plain words

The moment the carriage reached the festival grounds at Panihati, Ram and the other devotees were astonished to see the Master, who had been making merry in the carriage, suddenly get down alone and dart off like an arrow! After a long search they found him dancing among the sankirtan party of the Goswami of Navadvip, now and then passing into samadhi. Seeing him in samadhi, Sri Navadvip Goswami was holding him with great care lest he should fall. And the devotees all round were crying "Hari!", throwing flowers and sugar drops at his feet, and pushing and jostling for a single sight of him.