Paragraph 20
ঠাকুর শ্রীশ্রীরাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গরগর মাতোয়ারা। মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে। হরিনামের রোল আঙিনার ভিতর মুহুর্মুহুঃ হইতেছে। সেই ধ্বনি রাজপথে পৌঁছিয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথীবক্ষে যে-সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহিগণ অবাক্ হইয়া এই সমুদ্রকল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও ‘হরিবোল’ ‘হরিবোল’ বলিতে লাগিল।
In plain words
The Master is dancing again in the courtyard of Sri Sri Radhakrishna, utterly drunk with the joy of kirtan, now and then passing into samadhi. Flowers and sugar drops fall at his feet from every side. Again and again the name of Hari rings through the courtyard; the sound reaches the high road and is echoed by a thousand voices. The people in the boats going up and down the Bhagirathi listen in wonder to this cry of "Hari!" like the roar of the sea, and begin to call "Haribol! Haribol!" themselves.