Paragraph 17

Paragraph 17

এমন সময় গঙ্গাবক্ষে অনেক দূরে মাঝি নৌকা লইয়া যাইতেছে ও গান ধরিয়াছে। সেই গীতধ্বনি, মধুর অনাহতধ্বনির ন্যায় অনন্ত আকাশের ভিতর দিয়া গঙ্গার প্রশস্ত বক্ষ যেন স্পর্শ করিয়া ঠাকুরের কর্ণকুহরে প্রবেশ করিল। ঠাকুর অমনি ভাবাবিষ্ট। সমস্ত শরীর কণ্টকিত। ঠাকুর মাস্টারের হাত ধরিয়া বলিতেছেন, “দেখ দেখ আমার রোমাঞ্চ হচ্ছে। আমার গায়ে হাত দিয়ে দেখ!” তিনি সেই প্রেমাবিষ্ট কণ্টকিত দেহ স্পর্শ করিয়া অবাক্‌ হইয়া রহিলেন। “পুলকে পূরিত অঙ্গ”! উপনিষদে কথা আছে যে, তিনি বিশ্বে আকাশে ‘ওতপ্রোত’ হয়ে আছেন। তিনিই কি শব্দরূপে শ্রীরামকৃষ্ণকে স্পর্শ করিতেছেন? এই কি শব্দ ব্রহ্ম?

In plain words

Just then, far away on the Ganges, a boatman going by in his boat has begun to sing. The sound of the song, like the sweet unstruck sound, comes through the infinite sky, as though touching the broad bosom of the Ganges, and enters the Master's ears. At once the Master is in ecstasy, his whole body thrilling. Taking M.'s hand he says, "Look, look, my hair is standing on end. Put your hand on my body and feel!" M. touches that body, thrilled with love, and is struck with wonder. "Limbs filled with rapture"! In the Upanishad it is said that He is in the universe, in the sky, 'woven warp and woof'. Is it He Himself who, as sound, is touching Sri Ramakrishna? Is this Sabda Brahman, Brahman as sound?