Song 57

ভবদারা ভয়হরা নাম শুনেছি তোমার,তাইতে এবার দিয়েছি ভার তারো তারো না তারো মা ।তুমি মা ব্রহ্মাণ্ডধারী ব্রহ্মাণ্ড ব্যাপিকে,কে জানে তোমারে তুমি কালী কি রাধিকে,ঘটে ঘটে তুমি ঘটে আছ গো জননী,মূলাধার কমলে থাক মা কুলকুণ্ডলিনী ।তদূর্ধ্বেতে আছে মাগো নামে স্বাধিষ্ঠান,চতুর্দল পদ্মে তথায় আছ অধিষ্ঠান ।চতুর্দলে থাক তুমি কুলকুণ্ডলিনী,ষড়দল বজ্রাসনে বস মা আপনি ।তদূর্ধ্বেতে নাভিস্থান মা মণিপুর কয়,নীলবর্ণের দশদল পদ্ম যে তথায়,সুষুম্নার পথ দিয়ে এস গো জননী,কমলে কমলে থাক কমলে কামিনী ।তদূর্ধ্বেতে আছে মাগো সুধা সরোবর,রক্তবর্ণের দ্বাদশদল পদ্ম মনোহর,পাদপদ্ম দিয়ে যদি এ পদ্ম প্রকাশ ।(মা), হৃদে আছে বিভাবরী তিমির বিনাশ ।তদূর্ধ্বেতে আছে মাগো নাম কণ্ঠস্থল,ধূম্রবর্ণের পদ্ম আছে হয়ে ষোড়শদল ।সেই পদ্ম মধ্যে আছে অম্বুজে আকাশ,সে আকাশ রুদ্ধ হলে সকলি আকাশ ।তদূর্ধ্বে ললাটে স্থান মা আছে দ্বিদল পদ্ম,সদায় আছয়ে মন হইয়ে আবদ্ধ ।মন যে মানে না আমার মন ভাল নয়,দ্বিদলে বসিয়া রঙ্গ দেখয়ে সদায় ।তদূর্ধ্বে মস্তকে স্থান মা অতি মনোহর,সহস্রদল পদ্ম আছে তাহার ভিতর ।তথায় পরম শিব আছেন আপনি,সেই শিবের কাছে বস শিবে মা আপনি ।তুমি আদ্যাশক্তি মা জিতেন্দ্রিয় নারী,যোগীন্দ্র মুনীন্দ্র ভাবে নগেন্দ্র কুমারী ।হর শক্তি হর শক্তি সুদনের এবার,যেন না আসিতে হয় মা ভব পারাবার ।তুমি আদ্যাশক্তি মাগো তুমি পঞ্চতত্ত্ব,কে জানে তোমারে তুমি তুমিই তত্ত্বাতীত ।ওমা ভক্ত জন্য চরাচরে তুমি সে সাকার,পঞ্চে পঞ্চ লয় হলে তুমি নিরাকার ।

In plain words

I have heard, O Bhavadara, that Your name takes away fear; so this time I have given the burden to You: save me or not, O Mother. You, Mother, uphold the universe and pervade it; who knows if You are Kali or Radhika? You dwell in every pot, every vessel, O Mother; in the lotus of the Muladhara You dwell as Kulakundalini. Above it, Mother, is the centre called Svadhishthana; there You abide in the four-petalled lotus. In the four petals You dwell as Kulakundalini; in the six-petalled lotus You sit Yourself on the diamond seat, Mother. Above it is the navel centre, Mother, called Manipura; there is the ten-petalled lotus, blue in colour. Come, O Mother, by the path of the Sushumna, O Woman in the lotus, dwelling in lotus after lotus. Above it, Mother, is a lake of nectar, the lovely twelve-petalled lotus, red in colour. If You open this lotus with Your lotus feet, (Mother,) the darkness of the night in the heart is destroyed. Above it, Mother, is the place called the throat, where there is a lotus of sixteen petals, smoky in colour. Within that lotus is the ether, in the lotus itself; when that ether is closed, all becomes ether. Above it, in the forehead, Mother, is the two-petalled lotus, where the mind always stays bound. My mind does not obey; my mind is not good; sitting in the two petals it always watches the show. Above it, in the head, Mother, is a place most lovely; within it is the thousand-petalled lotus. There Paramasiva Himself abides; sit Yourself by that Siva, O Sive, Mother. You are the Primal Power, Mother, a woman who has mastered the senses; the greatest of yogis and sages meditate on You, daughter of the King of Mountains. O Power of Hara, Power of Hara, grant to Sudana this time that he need not come again, Mother, to the ocean of the world. You are the Primal Power, Mother; You are the five elements; who knows You? You alone are beyond all the elements. O Mother, for the devotee's sake You take form in the moving and unmoving; when the five merge in the five, You are formless.